বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীনদের মধ্যে ৫ জনের নমুনা পুনরায় পরীক্ষা করা হয়েছে মঙ্গলবার (২১ এপ্রিল)। এদের ৫ জনের ফলাফলই নেগেটিভ এসেছে। এই ৫ জনের মধ্যে চারজনের পর পর ২ পরীক্ষায় করোনা নেগেটিভ এল। এর মধ্যে প্রথমবার করোনা নেগেটিভ আসা একমাত্র রোগীটি হচ্ছে চট্টগ্রামের দামপাড়ায় শনাক্ত হওয়া প্রথম রোগী। তাদের আজ বুধবার (২২ এপ্রিল) ছাড়পত্র দেওয়া হতে পারে।
সবমিলিয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে এখন পুরোপুরি সুস্থ করোনা রোগী মোট ৫ জন। যাদের হাসপাতাল থেকে ছেড়ে দেয়ার ক্ষেত্রে আর কোন বাধা নেই।
পুরোপুরি সুস্থ এই ৫ রোগী হলেন শাপলা আবাসিকে শনাক্ত হওয়া প্রথম করোনা পজিটিভ নারী হাসিনা বেগম, সীতাকুণ্ডে শনাক্ত হওয়া নারায়ণগঞ্জফেরত সেই ব্যাংক কর্মচারী মো. আনোয়ার, সিডিএ মার্কেট এলাকায় শনাক্ত হওয়া লোহার ব্যবসায়ী মো.কামাল উদ্দিন, সাগরিকা এলাকায় বসবাসরত গার্টেক্স গার্মেন্টের কর্মকর্তা ওমর আলী ও দামপাড়ায় আক্রান্ত হওয়া বৃদ্ধের ছেলে জাহেদুল হক।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব বলেন, মঙ্গলবার মোট ৫ জনের রি-টেস্ট নেগেটিভ এসেছে। এদের মধ্যে ৪ জনের পরপর দুবার নেগেটিভ এলো। একজন আগে থেকেই সুস্থ আছেন। আরেকজনের একটা রেজাল্ট নেগেটিভ আসছে। উনার ব্যাপারে আজ বুধবার আমরা সিদ্ধান্ত নেবো। বাকি ৫ জন হাসপাতাল থেকে আজ ছাড়পত্র পেয়ে যাবেন।
বাংলাধারা/এফএস/টিএম













