৩০ মার্চ ২০২৬

রাঙামাটিতে প্রধানমন্ত্রীর ত্রাণ উপহার বিতরণ করলেন দীপংকর তালুকদার

আলমগীর মানিক, রাঙামাটি »

করোনা পরিস্থিতিতে পার্বত্য জেলা রাঙামাটিতে কর্মহীন ঘরবন্দি মানুষজনের মাঝে বিভিন্ন সংগঠনের পাশাপাশি সরকারিভাবে প্রধানমন্ত্রীর উপহার ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত আছে। তারই ধারাবাহিকতায় বুধবারও শহরবাসীর মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্দকৃত এই ত্রাণ এলাকার দুঃস্থ অসহায়তা এলাকাবাসীসহ করাতকল সমিতির সদস্যদের সর্বমোট ১৩০০ জনের মাঝে বিতরণ করেছেন রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।

রাঙামাটি পৌর আওয়ামী লীগের সহযোগিতায় বনরূপাস্থ কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ত্রাণ বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর, পৌর আ. লীগের সভাপতি মো. সোলায়মান, রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র ও মো. জামাল উদ্দিনসহ আ. লীগের অন্যান্য নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

এদিকে, শহেরর রির্জাভ বাজার এলাকায় প্রতিদিনই স্থানীয় দুঃস্থদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন রাঙামাটি লঞ্চ মালিক সমিতির সভাপতি ও হাজী ইউছুফ আলী কোম্পানির পুত্র মো. মাঈন উদ্দীন সেলিম। আওয়ামীলীগ পরিবারের এই ব্যবসায়ি এ পর্যন্ত ৮ শতাধিক দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের মাঝে চাল-ডাল, পেয়াজ, তেলসহ খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন। রাঙামাটির সংসদ সদস্যসহ স্থানীয় প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা তার এই কার্যক্রমের ভূয়সী প্রশংসাও করেছেন।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন