৭ নভেম্বর ২০২৬

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের মা আর নেই

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ হাসান শাহরিয়ার কবীরের সদ্য কোভিড-১৯ বিজয়ী মা আলহাজ্ব রাজিয়া কবীর চট্টগ্রামের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

সোমবার (৬ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২ টায় মৃত্যুবরণ করেন তিনি।

মঙ্গলবার বাদ যোহর নগরীর “মিসকিন শাহ্ (রাঃ) মাজার” প্রঙ্গনে নামাজে জানাজা শেষে মরহুমাকে চির নিদ্রায় শায়িত করা হবে।

মরহুমার বিদেহী আত্নার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ হাসান শাহরিয়ার কবীর।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন