বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নন-এমপিও ভুক্ত শিক্ষক ও কর্মচারীদের মধ্যে সরকারি অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এসব চেক হস্তান্তর করেন।
রুহুল আমিন বাংলাধারাকে জানান, উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নন-এমপিও ভুক্ত ১৮০ জন শিক্ষক এবং ৩৫ জন কর্মচারীর জন্য সরকার প্রদত্ত অনুদানের ৯ লাখ ৮৭ হাজার ৫০০ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। প্রত্যেক শিক্ষক পাঁচ হাজার টাকা এবং প্রত্যেক কর্মচারী আড়াই হাজার টাকা করে অনুদান পেয়েছেন।
চেক হস্তান্তরকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বাংলাধারা/এফএস/টিএম













