৭ নভেম্বর ২০২৬

সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, জরিমানা

বাংলাধারা প্রতিবেদন »  

চট্টগ্রামের মেরিন রোড এলাকায় অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ও মাছের পোনা শিকার করায় পাঁচ জেলেকে জরিমানা করা হয়।

মঙ্গলবার (৭ জুলাই) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার ও মো. ওমর ফারুক।

অভিযানে জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলী ও কোস্ট গার্ড সদস্যরা সহযোগিতা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বলেন, নিষেধাজ্ঞা অনুযায়ী ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন সব ধরনের মাছ ধরা নিষেধ। নিষেধাজ্ঞা অমান্য করায় পাঁচ জেলেকে ২৫ হাজার জরিমানা ও মাছ ধরার ৬ হাজার মিটার জাল ধ্বংস করা হয়েছে।

তিনি বলেন, অনেক অসাধু নৌকার মালিক ও জেলে সরকারের নিষেধাজ্ঞা না মেনে চিংড়ি পোনা ধরতে গিয়ে অন্যান্য সামুদ্রিক মাছের পোনাও নষ্ট করছেন। যার ফলে মাছের প্রজনন ব্যাহত হচ্ছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন