২০ মার্চ ২০২৬

শেখ হাসিনা আন্তর্জাতিক অনলাইন দাবা শুরু ২৪ সেপ্টেম্বর

বাংলাধারা ডেস্ক »

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক অনলাইন দাবা টুর্নামেন্ট’।

আগামী ২৪ সেপ্টেম্বর শুরু হয়ে ২৬ সেপ্টেম্বর শেষ হবে তিন দিনের এই টুর্নামেন্ট। প্রতিযোগিতাটির পৃষ্ঠপোষকতায় রয়েছে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

গোল্ডেন স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় তিন দিনের এই টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে সাউথ এশিয়ান চেজ কাউন্সিল।

এই টুর্নামেন্টে দক্ষিণ এশিয়া ছাড়াও অংশ নিচ্ছে ভিয়েতনাম, সিঙ্গাপুর ও রাশিয়ার দাবাড়ুরা। বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ সাহাব উদ্দিন শামিম সোমবার সংবাদমাধ্যমকে এসব তথ্য জানান।

উল্লেখ্য, মঙ্গলবার হোটেল ওয়েস্টিনে সংবাদ সম্মেলন করে টুর্নামেন্টটির ব্যাপারে বিস্তারিত তুলে ধরা হবে।

বাংলাধারা/এফএস/ইরা 

আরও পড়ুন