৭ মার্চ ২০২৬

কক্সবাজারের প্রাচীনতম বদর মোকাম মসজিদ নিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজার প্রতিনিধি »

কক্সবাজারের প্রাচীনতম ঐতিহ্যবাহী বদর মোকাম জামে মসজিদ নিয়ে অপপ্রচার হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) আসরের নামাজের পর বদরমোকাম মসজিদের মূল ফটকে দাঁড়িয়ে মানববন্ধনে এ অভিযোগ করেন মসজিদ পরিচালনা কমিটি। মানববন্ধনে মসজিদ পরিচালানা কমিটির ছাড়াও সাধারণ মুসল্লিরা অংশ নেন।

এসময় বক্তারা বলেন, বদর মোকাম মসজিদ পরিচালনায় বর্তমান কমিটি যোগ্যতার সাথে কাজ করছে। অল্প সময়ে মসজিদের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। দূর দূরান্ত থেকে মুসল্লীরা নামাজ পড়তে বদর মোকাম ছুটে আসেন।

মসজিদ কমিটির দাবি, কমিটির সাধারণ সম্পাদক হান্নানসহ কমিটির কয়েকজনের নামে প্রকাশিত সংবাদ সম্পূর্ণ বিভ্রান্তিকর। আল্লাহর ঘরের বিরুদ্ধে যারা ষড়যন্ত্রে লিপ্ত তাদের পরিণতি ভাল হবে না।সঠিক তথ্য যাচাই না করে আল্লাহর ঘর ও আল্লাহর ঘরের পরিচালনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে মনগড়া সংবাদ প্রকাশ কোনোভাবেই কাম্য নয়।

মসজিদ কমিটির সভাপতি রফিকুল হুদা চৌধুরী বলেন, বদরমোকাম জামে মসজিদ শত বছরের ঐতিহ্যবাহী প্রাচীন মসজিদ। এটি ধর্মভীরু মুসলমানের বিশ্বাস, আবেগ অনুভূতির পবিত্র স্থান। শুধু মুসলিম নয়, ভিন্ন ধর্মালম্বীরাও নানা মানতে এ মসজিদে আসেন। এই মসজিদ নিয়ে অপপ্রচার কোনভাবেই কাম্য নয়।

তিনি বলেন, মসজিদ কমিটির মধ্যে কোন বিভেদ বিভক্তি নেই। আমরা ঐক্যবদ্ধ ভাবে মসজিদের অবকাঠামোসহ সার্বিক উন্নয়নে কাজ করছি। মসজিদের বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য কিছু লোককে দায়ী করে তিনি বলেন, মসজিদের ধারাবাহিক উন্নতি সহ্য করতে না পেরে মুখোশধারী ষড়যন্ত্রকারীরা এসব অপপ্রচার চালাচ্ছে।

মসজিদ কমিটির সাথে সংশ্লিষ্ট নয় এমন ব্যক্তিরা সাংবাদিকদের বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করেছেন দাবী করে রফিকুল হুদা চৌধুরী বলেন, সাংবাদিকরা যাচাই বাছাই না করে দানবাক্সের টাকা লুটের ভিত্তিহীন কাল্পনিক সংবাদ ছাপিয়েছে। এমনকি সভাপতি হিসেবে আমার বক্তব্যও বিকৃত করে ছাপানো হয়েছে। শীগগিরই ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে তাদের মুখোশ উম্মোচন করা হবে।

মসজিদ কমিটির সদস্য এ কে রাসেল চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- মসজিদ কমিটি ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা প্রবীণ মাওলানা এসএম আতিকুর রহমান।

মানববন্ধনে মসজিদ কমিটির সহসভাপতি আবদুল মঈন শমসের মঈন, সাধারণ সম্পাদক আবদুল হান্নান সাউদ, সহসাধারণ সম্পাদক রাকিবুস সাত্তার, পেশ ইমাম ও খতীব মাওলানা আবদুল খালেক নিজামি, মাওলানা মুফতি এমদাদ উল্লাহ, কমিটির সদস্য মোঃ শাহজাহান, এসএম মিজানুর রহমান, আবদুল কাইয়ুম জুয়েল, আব্দুল কাদের সোহেল, জসিম উদ্দিন, নকিবুস সাত্তার, আবু আদনান সাউদ, আবদুল্লাহ আল মুকিত, কফিল উদ্দিন, কর্মকর্তা মাওলানা নুরুল হক চকোরি, মুয়াজ্জিন হাফেজ মাওলানা খালিদ সাইফুল্লাহ, ক্বারি মুজিবুল্লাহ, মুসল্লীদের মধ্যে একে মাহফুজুল হক, মাওলানা কুতুব উদ্দিন, পিএমখালীর সাবেক মেম্বার মুহাম্মদ সুলতান, ক্বারি আবদুর রশিদ, মুহাম্মদ হাদিদ, আবদুল্লাহ আল মামুন, মাওলানা নুরুল আবছার প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ও শনিবার বদরমোকাম মসজিদ কমপ্লেক্সের সাধারণ সম্পাদক আবদুল হান্নান সাউদসহ মসজিদ কমিটির কর্মকর্তা- কর্মচারীদের বিরুদ্ধে কক্সবাজারের একটি স্থানীয় দৈনিক ও একটি অনলাইন নিউজ পোর্টালে দানবাক্সের টাকা লুট করা হচ্ছে দাবি করে একই ধরণের সংবাদ পরিবেশন করা হয়। যা নিয়ে চরম বিতর্ক উঠেছে।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন