বাংলাধারা বিনোদন »
তিনি বরাবরই সাহসী। খোলামেরা রূপে নিজেকে উপস্থাপন করতে একটুও কার্পণ্য করেন না। সেটা সিনেমার পর্দায় হোক কিংবা সোশ্যাল মিডিয়ায়। বলছি ঢালিউডের গ্ল্যামারকন্যা নুসরাত ফারিয়ার কথা। উপস্থাপনা থেকে সিনেমায় আসা এই অভিনেত্রী পার করছেন ক্যারিয়ারের স্বর্ণালী সময়।
ফারিয়ার হাতে রয়েছে একাধিক সিনেমার কাজ। বড় আয়োজনের সেসব সিনেমা নিয়ে দর্শকমহলেও রয়েছে দারুণ আগ্রহ। কর্মব্যস্ততার মাঝে সময় করে নিলেন নিজের জন্য। উড়াল দিলেন দুবাই। আর হ্যাঁ, সঙ্গে নিয়েছেন হবু বর রিয়াদ রশিদকে।
দুবাই গিয়ে প্রিয় মানুষটির সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন ফারিয়া। উপভোগ করছেন একান্ত নিজেদের সময়। আর সেই উচ্ছলতা তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুটে উঠছে। কখনো রিয়াদ রশিদের সঙ্গে আবার কখনো নিজের ছবি শেয়ার করে ভক্তদের জানাচ্ছেন আপডেট।

দুবাই গিয়ে ফারিয়া যেন আরেকটু বেশি নিজেকে মেলে ধরছেন। খোলামেলা রূপে শরীরী আবেদন ছড়াচ্ছেন স্থিরচিত্রে। তার উষ্ণ অবতারের ছবিগুলো দেখে প্রায় কুপোকাত নেটিজেনরা।
জানা গেছে, দুবাইয়ের অন্যতম বিলাসবহুল হোটেল ফাইভ পাম জুমেইরা’তে উঠেছেন ফারিয়া ও তার হবু বর। গত ২৬ সেপ্টেম্বর রিসোর্টটিতে ওঠেন তারা। আগামী ৩ অক্টোবর দেশে ফিরবেন এই জুটি।
প্রসঙ্গত, গত ২১ মার্চ রিয়াদ রশিদের সঙ্গে বাগদান সারেন নুসরাত ফারিয়া। আগামী নভেম্বরে তারা বিয়ে করবেন বলে শোনা যাচ্ছে। এরপর স্বামীর সঙ্গে অস্ট্রেলিয়ায় স্থায়ী হবেন ফারিয়া।
বাংলাধারা/এফএস/ইরা












