বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৭২০ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৬৬ জন; এর মধ্যে ৬০ জন নগরের ও ৬ জন উপজেলার বাসিন্দা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান। তিনি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ১৮ হাজার ৮০৫ জনের মধ্যে ১৩ হাজার ৪৯১ জন নগরের ও ৫ হাজার ৩১৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কারও মৃত্যু হয়নি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৯২ জন; এর মধ্যে ১৯৯ জন নগরের ও ৯৩ জন উপজেলার বাসিন্দা।
সিভিল সার্জন জানান, গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৭৬ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের করোনা মিলেছে। ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৩৪৭ জনের নমুনা পরীক্ষায় ৫ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১১৬ জনের নমুনা পরীক্ষা করে ১৬ জনের করোনা মিলেছে। কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ১৩ জনের নমুনা পরীক্ষা করে কারও করোনা পাওয়া যায়নি।
ইমপেরিয়াল হাসপাতালে ৩১ জনের নমুনা পরীক্ষা করে ৫ জন, শেভরণে ১১৮ জনের নমুনার মধ্যে ২৩ জন এবং মা ও শিশু হাসপাতালে ১৮ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের করোনা মিলেছে।
এছাড়া চট্টগ্রাম জেনারেল হাসপাতালে অবস্থিত আরটিআরএল-এ জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে ১ জনের নমুনা পরীক্ষা করে তার করোনা শনাক্ত হয়েছে।
বাংলাধারা/এফএস/এএ












