বাংলাধারা প্রতিবেদন »
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, বঙ্গবন্ধুর যে শিক্ষা দর্শন ছিল- শিক্ষা হতে হবে বাস্তবমুখী, বুনিয়াদি শিক্ষা, শিক্ষা হতে হবে প্রযুক্তি নির্ভর, বৃত্তিমূলক শিক্ষা।
বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত এক বিশেষ ওয়েবিনারে অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ভার্চুয়াল আলোচনায় যুক্ত হয়ে শিক্ষা মন্ত্রণালয় এর উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে আমরা স্বপ্ন দেখি এই দেশ এগিয়ে যাবে, ডিজিটাল বাংলাদেশের মাধ্যমে এই দেশ বিশ্বের কাছে মাথা উচু করে দাঁড়াবে।
‘কিন্তু বিগত সরকারের আমলে কি করেছে তারা? ৭৫ পরবর্তী বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা তৎকালীন অবৈধ দোসররা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল। আগে আমরা নারী শিক্ষায় পিছিয়ে ছিলাম এখন তা ছেলেদের চাইতেও এগিয়ে। ১৯৯৬ সালে জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরে শিক্ষা ব্যবস্থায় সুদুর প্রসারি পরিবর্তন হয়।’ বলেন শিক্ষা উপমন্ত্রী।
ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, বঙ্গবন্ধুর যে শিক্ষা দর্শন ছিল- শিক্ষা হতে হবে বাস্তবমুখী, বুনিয়াদি শিক্ষা, শিক্ষা হতে হবে প্রযুক্তি নির্ভর, বৃত্তিমূলক শিক্ষা। বিগত সরকারের আমলে যেই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা পিছিয়ে ছিল তা আজ স্বয়ংক্রিয়। সারাদেশে ১৮০০ টি মাদ্রাসা ভবনের জন্য ৬ হাজার কোটি টাকা দিয়েছেন শেখ হাসিনা।
একই অনুষ্ঠানে ভার্চুয়াল আলোচনায় যুক্ত হয়ে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, শেখ হাসিনা ৬ বছর নির্বাসনে থাকার পরে বাংলাদেশে ফিরে এসেছিলেন গণতন্ত্র উদ্ধার করার জন্যই।
‘বঙ্গবন্ধু কন্যা দেশে ফিরে এসে গণমানুষের সংকট নিয়ে চিন্তা করেছেন, এবং তিনি নিরবচ্ছিন্নভাবে কাজ করেছেন। শেখ হাসিনার এই পথ ছিল ঝঞ্জাবিক্ষুপ্ত প্রতিকূল ঝুকিপূর্ণ। আজকে তার জন্মদিনে তিনি নেত্রী থেকে বিশ্ব নেতায় পরিনত হয়েছেন শেখ হাসিনা।’
ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া আরও বলেন, আমরা দেখেছি তার জন্মদিনে বিশ্বনেতাদের মনযোগ আকর্ষণ করেছেন। সবাই জন্মদিনে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। গণভবনে বসে থেকে তিনি সারাদেশের খোজ খবর রাখেন।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীলকন্ঠী, নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন।
‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’র বেচে থাকা আমাদের জন্য আশীর্বাদ। তাকে প্রধানমন্ত্রী হিসেবে পাওয়া আমাদের ভাগ্যের ব্যাপার। আমরা কৃতজ্ঞতা প্রাকাশ করছি।’
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদের সঞ্চালনায় বিশেষ ওয়েবিনারে আলোচক হিসেবে যুক্ত ছিলেন আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম।
বাংলাধারা/এফএস/এএ












