বোয়ালখালী প্রতিনিধি »
চট্টগ্রামের বোয়ালখালীতে সুমাইয়া জান্নাত (১৭) নামের এক এইচএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার গোমদণ্ডী ফুলতল এলাকার খুশি ম্যানসনের ভাড়াবাসায় এ ঘটনা ঘটে।
সুমাইয়া জান্নাত বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী ছমত আলী তালুকদার বাড়ীর আব্দুর রহিমের মেয়ে। সে শাকপুরা হাজী নুরুল হক ডিগ্রি কলেজের শিক্ষার্থী এবং এবারের এইচ এস সি পরীক্ষার্থী ছিলো।
খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সুমাইয়া জান্নাতের মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, ফ্যানের সাথে ওড়না ঝুলিয়ে সে গলায় ফাঁস দেয়। পরিবারের সদস্যরা তাকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক চন্দ্রিমা বড়ুয়া তাকে মৃত ঘোষণা করেন।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় তদন্ত চলছে বলেও জানান তিনি।
বাংলাধারা/এফএস/এএ












