বাংলাধারা ডেস্ক »
শুরু হয়েছে ২০২০-২১ শিক্ষা বর্ষের একাদশ শ্রেণির ক্লাস। রোববার (৪ অক্টোবর) থেকে ক্লাস শুরু হয়। তবে করোনা ভাইরাসের কারণে এবার ক্লাস হবে অনলাইনে।
রোববার (৪ অক্টোবর) সকাল ১০টায় ঢাকা কলেজে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল শ্রেণি কার্যক্রমের উদ্বোধন করবেন।
জানা গেছে, ইন্টারনেটের দাম, কম গতির ইন্টারনেট ও ডিভাইস স্বল্পতার কারণে ক্লাসে অংশ নেওয়া কঠিন হয়ে পড়বে। এছাড়া গ্রাম ও মফস্বলের বেশিরভাগ শিক্ষকরাই তথ্যপ্রযুক্তিতে খুব একটা দক্ষ নন।
এর আগে, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রোববার থেকে একাদশ শ্রেণির অনলাইন ক্লাস শুরুর নির্দেশনা দেয়া হয়।
বাংলাধারা/এফএস/এএ












