বান্দরবান প্রতিনিধি »
বান্দরবান থানচি উপজেলায় ঙাফাখুং নামক পর্যটন স্পটে রেমাক্রি খালে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ পর্যটক কাজী জাকারুল ইসলাম কাননের (৩৫) লাশ উদ্ধার করা হয়েছে।
থানচি উপজেলা নির্বাহী অফিসার মো আরিফুল হক মৃদুল বলেন, নিখোঁজ পর্যটকের লাশ আজ সাড়ে ১০টায় উদ্ধার করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন। তবে ঘটনাস্থল দূর্গম হওয়ায় উদ্ধার করা লাশ থানচি সদরে নিয়ে আসতে কিছুটা বিলম্ব হবে বলেও জানান তিনি।
কাজী জাকারুল ইসলাম কানন ঢাকা উত্তরায় বাসিন্দা।
উল্লেখ্য, শনিবার দুপুর সাড়ে ১২ টা দিকে ১৩ জনের একটি গ্রুপ থানচি উপজেলা নাফাখুম নামক পর্যটন স্পটে বেড়াতে আসেন। এ সময় রেমাক্রি খালের পানিতে সাঁতার কাটে গিয়ে কাজী জাকারুল ইসলাম কানন পানিতে ডুবে যায়।
ঘটনার পর খবর পেয়ে বিজিবি ও পুলিশ সদস্যরা উদ্ধারের জন্য ঘটনাস্থলে দ্রুত ছুটে যান। পরে অনেক খোঁজাখুঁজি পর আজ রোববার সকাল সাড়ে ১০ টা দিকে রেমাক্রি খাল থেকে কাননের লাশ উদ্ধার করা হয়।
গত ৭/৮ বছরের উপজেলার অন্যতম পর্যটন স্পট নাফাখুমে পড়ে গিয়ে নিহত অনন্ত ১০ পর্যটক ও কমপক্ষে দুই শতাধিক পর্যটক আহত হওয়ার ঘটনা ঘটেছে।
##বান্দরবানে খাল পারাপারের সময় ডুবে পর্যটক নিখোঁজ
বাংলাধারা/এফএস/এএ












