১৩ মার্চ ২০২৬

রোহিঙ্গা ডাকাত জকির বাহিনীর ৫ সদস্য অস্ত্রসহ আটক

কক্সবাজার প্রতিনিধি »

টেকনাফে আলোচিত রোহিঙ্গা ডাকাত জকির বাহিনীর সদস্য জালালসহ ৫ জনকে অস্ত্রসহ আটক করেছে র‌্যাব-১৫। এসময় ৪০ হাজার পিস ইয়াবাসহ ২টি বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) ভোর রাতে টেকনাফস্থ হ্নীলা জাদিমোরা ওমরখাল এলাকা থেকে তাদের আটক করা হয়।

এসময় তারা স্বশস্ত্র অবস্থায় মাদকের চালান খালাস করে ফিরছিলেন বলে দাবি করেছেন কক্সবাজারে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

আটকরা হলো- টেকনাফের হ্নীলা ইউনিয়নের ঊলুচামরী স্কুল পাড়ার মৃত কালা মিয়ার ছেলে শাহ জালাল ওরফে লাশ জালাল (১৯), রঙ্গিখালী পূর্ব পাড়ার মৃত নবী হোছনের ছেলে মো. খায়ের (১৯), সহযোগী গাজী পাড়ার সাবের আহমদের ছেলে নুরুল আফসার (২২), উলুচামরীর নুরুল ইসলামের ছেলে হেলাল উদ্দিন (২৩) এবং আব্দুল হাকিমের ছেলে মো. হেলাল উদ্দিন (২৬)।

কক্সবাজারে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা জানতে পারেন ওই এলাকায় একটি ইয়াবার চালান খালাস হচ্ছে। এই খবরে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে জকির বাহিনীর সহযোগী জালালসহ ৫ জনকে আটক করতে সক্ষম হয়। এসময় তাদের দেহ তল্লাশী করে ২টি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি এবং ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার হয়।

ধৃত জালাল এলাকায় লাশ জালাল হিসেবে পরিচিত এবং কুখ্যাত রোহিঙ্গা জকির ডাকাতের অন্যতম সদস্যরা। তারা দীর্ঘদিন ধরে স্বশস্ত্র অবস্থায় সিন্ডিকেটের মাধ্যমে এই অপকর্ম চালিয়ে আসছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ