১৯ মার্চ ২০২৬

বঙ্গোপসাগরে ফিশিং জাহাজ ডুবি, নিখোঁজ ১৩ নাবিক

বাংলাধারা প্রতিবেদন  »

কর্ণফুলী বঙ্গোপসাগরে মাছ ধরার সময় এফভি যানযাবিল নামের একটি ফিশিং জাহাজ ডুবির ঘটনা ঘটেছে।

শনিবার (২৩ জানুয়ারি) ভোরে সেন্টমার্টিনের ৬৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে এই ঘটনা ঘটে।

এ সময় আশপাশের কয়েকটি মাছ ধরার জাহাজ ১৩ নাবিককে উদ্ধার করলেও এখনও নিখোঁজ রয়েছেন আরও ১৩ নাবিক। তবে তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড ও নৌ-বাহিনী। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড পূর্বজোনের স্টাফ অফিসার (অপারেশন) হাবিবুর রহমান।

তিনি বলেন, শনিবার ভোর সাড়ে ৪ টায় সেন্টমার্টিনের ৬৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে বঙ্গোপসাগরে এফভি যানযাবিল নামের একটি ফিশিং ভ্যাসেল ২৬ জন নাবিক নিয়ে ডুবে গেছে। এ সময় আশপাশের অন্যান্য মাছ ধরার জাহাজ ১৩ জন নাবিককে উদ্ধার করতে পারলেও এখনও নিখোঁজ রয়েছেন ১৩ জন। নিখোঁজদের উদ্ধারে কোস্টগার্ডের একটি ও নৌ-বাহিনীর দুটি জাহাজ অভিযান চালাচ্ছে। খবর: দৈনিক পূর্বকোণ

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন