বোয়ালখালী প্রতিনিধি »
বোয়ালখালীতে মানবিক সংগঠন শেকড়’র ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ, চিকিৎসা সহায়তা ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২২ জানুয়ারী) বিকেলে উপজেলার গোমদন্ডী ফুলতল এলাকায় সংগঠনের চেয়ারম্যান এম এ হাশেম ছিদ্দিকীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম ৮ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দীন আহমদ।
সাধারণ সাধারণ সম্পাদক এম জাবেদ হায়দারের সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন মো. এমরান, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সীমান্ত তালুকদার, মহানগর আওয়ামী লীগ নেতা মাহবুর রহমান শিবলী, উপজেলা আওয়ামী লীগের সি: সহ- সভাপতি মো. রেজাউল করিম বাবুল, শফিউল আলম সওদাগর, কৃষকলীগ সভাপতি শফিকুল ইসলাম শফিক, সংগঠনের উপদেষ্টা সুবল দাশ, দক্ষিণ জেলা সভাপতি হাবিবুর রহমান,কর্ণফুলি থানা সভাপতি আব্দুল্লাহ জোবায়ের ও রুবেল দে স্বাধীন। এসময় দুস্থদের হাতে উপহার সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।
বাংলাধারা/এফএস/এইচএফ








