আনোয়ারা প্রতিনিধি »
আনোয়ারায় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ইসি চেয়ারম্যান আনিসুজ্জামান চোধুরী রণি ও পরিচালক আসিফুজ্জামান চৌধুরী জিমির পক্ষে ৬ হাজার পিচ কম্বল বিতরণ করেছেন আনিসুজ্জামান চৌধুরী রনির একান্ত সচিব বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ।
২৩ জানুয়ারি বিকালে বারখাইন নিজ বাড়িতে এই কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়।
প্রতি বছর বাবু পরিবারের পক্ষে এই কম্বল বিতরণ করা হয়।
সাবেক কারাপরিদর্শক বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ বলেন, ভূমিমন্ত্রী ও তার পরিবারের পক্ষে প্রতি বছর আমি শীতার্ত মানুষের মাঝে এই কম্বল বিতরন করি। যাতে সাধারণ মানুষ শীতে কষ্ট না পায়। দুস্থ মানুষের পাশে বাবু পরিবার অতীতে ছিল ভবিষ্যতেও থাকবে। আপনারা বাবু পরিবারের প্রতি আস্থা ও বিশ্বাস রাখুন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু জাফর, মুক্তিযোদ্ধা মো.আলী, সিইউএফএল সিবিএর সভাপতি আব্দুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান খান, ইউপি সদস্য মো.আবছার, মুজিবুর রহমান চৌধুরী, ফরহাদ চৌধুরীসহ বারখাইন ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা।
বাংলাধারা/এফএস/এইচএফ








