আনোয়ারা প্রতিনিধি »
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিমের পক্ষে প্রচারণা করেছেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চোধুরী জাবেদের নির্দেশে এই প্রচারণা চালানো হয় বলে জানা গেছে।
শনিবার (২৩ জানুয়ারি) বিকালে চট্টগ্রাম প্রেসক্লাব থেকে চট্টেশ্বরী রোড,গুলজার টাওয়ার,আসকার দীঘির পাড় হয়ে আবারো চট্টগ্রাম প্রেসক্লাবে এসে এই প্রচারণ সমাপ্ত হয়।
এসময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, আনোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মালেক, ভূমিমন্ত্রীর একান্ত সহকারি সচিব রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম, শ্রমিকলীগের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মো.সৈয়দ, যুবলীগের যুগ্ন আহ্বায়ক অনুপম চক্রবর্তী বাবু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলী আকবর, সাধারণ সম্পাদক জাফর ইকবাল তালুকদার, ডিএপিএফসিএল সিবিএর সভাপতি মো.ফরিদসহ আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা প্রচারণায় অংশ নেন।
আনোয়ারা উপজেলা শ্রমিক লীগের সভাপতি জসিম উদ্দিন বলেন, ভূমিমন্ত্রীর নির্দেশে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিমের পক্ষে আমরা আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রচারণায় অংশ নিয়েছি। প্রচারণায় আমরা সাধারণ মানুষের ব্যাপক সমর্থন লক্ষ্য করেছি। নির্বাচনের আগ পর্যন্ত আমরা প্রচারণা চালিয়ে যাব।
বাংলাধারা/এফএস/এইচএফ






