১৯ মার্চ ২০২৬

উইন্ডিজের বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নতুন ১ মুখ

বাংলাধারা স্পোর্টস  »

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৮ সদস্যের বাংলাদেশ দল চূড়ান্ত করা হয়েছে। ঘোষিত স্কোয়াডে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন পেসার হাসান মাহমুদ।

শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

একনজরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য ঘোষিত বাংলাদেশের টেস্ট দল : মুমিনুল হোক (অধিনায়ক), তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, ইয়াসির আলী, সাইফ হাসান, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন ও হাসান মাহমুদ।

টেস্ট সিরিজের সূচি

৩-৭ ফেব্রুয়ারি, ২০২১: প্রথম টেস্ট, ভেন্যু: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
১১-১৫ ফেব্রুয়ারি, ২০২১- দ্বিতীয় টেস্ট, ভেন্যু: শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন