বাংলাধারা প্রতিবেদন »
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে সেরা ফল অর্জনকারী ৩০ শিক্ষার্থীকে দেওয়া হবে ‘ভাইস চ্যান্সেলর’স অ্যাওয়ার্ড’। ৩০ জনের মধ্যে চট্টগ্রাম থেকে এই অ্যাওয়ার্ড পাচ্ছেন শুধু দুজন।
এরা হলেন— চট্টগ্রাম কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) কোর্সের ছাত্রী জুঁই সেন এবং হাটহাজারী কলেজের স্নাতক (পাস) কোর্সের ছাত্রী জবাশ্রী তালুকদার।
বিভিন্ন বিষয়ে ভালো ফলাফল অর্জন করা এই শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন স্নাতক (সম্মান) কোর্সে ২৬ জন এবং স্নাতক (পাস) কোর্সে ৪ জন।
সোমবার (১ ফেব্রুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আগামী ১০ ফেব্রুয়ারি এক অনুষ্ঠানের মাধ্যমে কৃতি এই শিক্ষার্থীদের হাতে পদক তুলে দেওয়া হবে। পদকপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীকে সনদ ও আধাভরি ওজনের একটি করে গোল্ড মেডেল দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভার্চুয়াল মাধ্যমে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী,বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপ ড. কাজী শহীদুল্লাহ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক।
বাংলাধারা/এফএস/এইচএফ













