১৫ মার্চ ২০২৬

ফটিকছড়িতে চোলাইমদ ও মদ তৈরির উপকরণসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ফটিকছড়ি প্রতিনিধি »

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরে পৃথক অভিযান চালিয়ে দেশীয় চোলাইমদ ও মদ তৈরির উপকরণসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১০ জুলাই) সকালে ভূজপুর থানার অফিসার ইনচার্জ আছহাব উদ্দিনের নেতৃত্বে দাঁতমারা ইউনিয়নের কালীকুম্ভার পাড় মোড় ও কাজিরহাট বাজারের ইসলামী ব্যাংক এজেন্ট শাখার সামনে থেকে পৃথক দুটি অভিযানে ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তাদের থেকে ১২০ লিটার দেশীয় চোলাইমদ ও ৯০ কেজি মদ তৈরির উপকরণ উদ্ধার করেছে পুলিশ।

আটককৃত একজন রামগড় পৌরসভার ১ নং ওয়ার্ডের চিনছিড়ি পাড়ার মৃত রবিয়া ত্রিপুরার পুত্র নির্মল ত্রিপুরা (৪৫), অন্যজন ভূজপুর ৭ নং ওয়ার্ডের মিলন বড়ুয়ার পুত্র প্রদীপ বড়ুয়া (৪০)।

এ বিষয়ে ভূজপুর থানার অফিসার ইনচার্জ আছহাব উদ্দিন বাংলাধারাকে বলেন, আটককৃট দুই জনের বিরুদ্ধে পৃথক পৃথক দুইটি মাকদ মামলা হয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করেছি।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন