৪ মার্চ ২০২৬

করোনা: চট্টগ্রামে নতুন শনাক্ত ৬০০, মৃত্যু ৫

বাংলাধারা প্রতিবেদক  »

চট্টগ্রামে নতুন করে ৬০০ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। মৃত্যুবরণ করেছে আরও ৫ জন। গেল ২৪ ঘন্টায় ১ হাজার ৯৫৭টি নমুনা পরীক্ষায় আক্রান্তদের মধ্যে মহানগরে রয়েছে ৪৪৭ এবং উপজেলায় ১৫৩ জন। এদিন করোনা শনাক্তের হার ছিলো ৩০.৬ শতাংশ। চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৯ হাজার ৯৫৭ জন।

শনিবার (১৭ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এদিন চট্টগ্রামের ৯টি ও কক্সবাজারের একটি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

উপজেলায় করোনা আক্রান্তদের মধ্যে লোহাগাড়া ২ জন, বাঁশখালীর ৩ জন, আনোয়ারার ২২ জন, পটিয়ার ২ জন, বোয়ালখালীর ৮ জন, রাঙ্গুনিয়ার ৩ জন, রাউজানের ২৮ জন, ফটিকছড়ির ১১ জন, হাটহাজারীর ২২ জন, সীতাকুণ্ডের ৩০ জন, মিরসরাইয়ের ২১ জন ও সন্দ্বীপের একজন রয়েছেন।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ