৩ মার্চ ২০২৬

চট্টগ্রামে করোনায় নতুন শনাক্ত ৮০১ জন, মৃত্যু ১১

বাংলাধারা প্রতিবেদক  »

ঈদুল আজহার বন্ধের পর চট্টগ্রামে আবারও করোনা সংক্রমণ ও মৃত্যু বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১১ জন। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮০১ জন। ২ হাজার ৭৮ জনের নমুনা পরীক্ষায় আক্রান্তদের মধ্যে মহানগরে রয়েছে ৪৬৯ জন ও বিভিন্ন উপজেলায় ৩৩২ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৫ হাজার ৩৬৩ জন। এদিন করোনা শনাক্তের হার ছিলো প্রায় ৩৮ দশমিক ৫৪ শতাংশ।

রবিবার (২৫ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামের নয়টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ২৬৫ জনের নমুনা পরীক্ষা করে ৮১ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২৬৫ জনের নমুনা পরীক্ষা করে ১১৮ জন, চট্টগ্রাম ভেটেনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪৫ জনের নমুনা পরীক্ষা করে ২৯ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে।

এছাড়া শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩৮৩ জনের নমুনা পরীক্ষা করে ১১৫ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৬৬ জনের নমুনা পরীক্ষা করে ৩১ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৪৯ জনের নমুনা পরীক্ষা করে ৩৪ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরি (আরটিআরএল) ল্যাবে ৫৮ জনের নমুনা পরীক্ষায় ৩০ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮৪ জনের নমূনা পরীক্ষায় ৩৯ জন, এন্টিজেন টেস্টে ৮৬৩ জনের নমুনা পরীক্ষায় ৩২৪ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

তবে এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব, ইপিক হেলথ কেয়ার ল্যাব ও কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে কোনো নমুনা পরীক্ষা করা হয় নি।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ