৩ মার্চ ২০২৬

রাঙামাটিতে একজনকে কুপিয়ে হত্যা

রাঙামাটি প্রতিনিধি  » 

রাঙামাটির মগবানে অজ্ঞাতনামা সন্ত্রাসীদের ধারালো দায়ের আঘাতে বাসিরাম তংচঙ্গ্যা (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। রবিবার (২৫ জুলাই) সকাল ৮টায় এই ঘটনা ঘটে। নিহত তংচঙ্গ্যা সদর উপজেলাধীন মগবান ইউনিয়নের বল্টুগাছ মঈনপাড়া এলাকার বাসিন্দা। রাঙামাটির কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাসিরাম তংচঙ্গ্যাকে তার বাসার অদূরে কেবা কাহারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুত্বর আহত করে মুমুর্ষ অবস্থায় ফেলে রেখে যায়। পরবর্তীতে খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এরপর নিহতের স্বজনরা পুলিশকে না জানিয়ে প্রশাসনের অগোচরে লাশ এলাকার দেবতাছড়িস্থ শ্মশান খোলায় দাহ করার জন্য নিয়ে যায়। তবে স্থানীয় সূত্রে বিষয়টি জানতে পারে কোতয়ালী থানা পুলিশ কর্তৃপক্ষ। পরে কোতয়ালী থানার ওসি কবির হোসেনের নির্দেশনায় লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গের নিয়ে আসে পুলিশ।

স্থানীয় একটি সূত্র জানিয়েছে, নিহত ব্যক্তির সাথে পরিবারের অন্য সদস্যদের সম্পত্তি নিয়ে বিরোধ চলছিলো। এছাড়া তাঁদের পাঁচ ভাইয়ের মধ্যে এর আগেও ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। পারিবারিক কলহের জের ধরেই এই হত্যাকান্ডটি ঘটে থাকতে পারে বলে স্থানীয় সূত্রগুলো ধারণা করছে।

এদিকে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন জানিয়েছেন, আমরা নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেছি। এই ঘটনায় তদন্ত করছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ