বাংলাধারা ডেস্ক »
দেশে গত ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৯ হাজার ২৭৪ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরও ১১ হাজার ২৯১ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১১ লাখ ৬৪ হাজার ৬৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছে।
রোববার (২৫ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আজ পাঁচ দিন পরে করোনায় মৃত্যু ২০০ ছাড়িয়ে গেল। এর আগে গত ১৯ জুলাই করোনায় আক্রান্ত হয়ে মারা যায় ২৩১ জন, ২০ জুলাই ২০০ জন, ঈদুল আজহার দিন অর্থাৎ ২১ জুলাই ১৭৩ জন, ২২ জুলাই ১৮৭ জন, ২৩ জুলাই ১৬৬ জন এবং গতকাল ১৯৫ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের ৬৩৯টি ল্যাবে ৩৭ হাজার ৯৭২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৭ হাজার ৫৮৭টি। করোনা শনাক্তের হার ৩০ দশমিক ০৪ শতাংশ। ২৪ ঘণ্টায় নতুন ২২৮ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ১২৫ জন ও নারী ১০৩ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন ১৩ হাজার ১৯৯ জন ও নারী ছয় হাজার ৭৫ জন।
২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৬৯ জন, চট্টগ্রাম বিভাগে ৪০ জন, রাজশাহী বিভাগে ২১ জন, খুলনা বিভাগে ৫০ জন, বরিশাল বিভাগে ছয়জন, সিলেট বিভাগে ১১ জন, রংপুর বিভাগে ১৬ জন ও ময়মনসিংহ বিভাগে ১৫ জন। এ ছাড়া সরকারি হাসপাতালে ১৭৪ জন, বেসরকারি হাসপাতালে ৪০ জন ও বাসায় জন ১৪ মারা গেছেন।
বাংলাধারা/এফএস/এআর












