১২ মার্চ ২০২৬

চট্টগ্রামে আরও ৯১৫ জন করোনায় আক্রান্ত, মৃত্যু ১৭

বাংলাধারা প্রতিবেদক  »

চট্টগ্রামে করোনার সংক্রমণ ও মৃত্যু বাড়ার সাথে সাথে হাসপাতালগুলোতে তৈরি হয়েছে সাধারণ শয্যা ও আইসিইউ’র সংকট। রোগীর চাপ বেড়ে যাওয়ায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৯১৫ জন। মারা গেছেন আরও ১৭ জন। ২ হাজার ৭৯২টি নমুনা পরীক্ষায় নতুন আক্রান্তদের মধ্যে মহানগরে রয়েছে ৬১৪ জন ও বিভিন্ন উপজেলায় ২৭৪ জন। এদিন করোনা শনাক্তের হার ছিলো ৩২ দশমিক ৭৭ শতাংশ।

বুধবার (২৮ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরও জানা যায়, এদিন চট্টগ্রামের নয়টি ও কক্সবাজারের একটি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২০১ জনের নমুনা পরীক্ষা করে ৮৪ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৮৬৮ জনের নমুনা পরীক্ষা করে ১৭৬ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে।

এছাড়া শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৫৭ জনের নমুনা পরীক্ষা করে ১০০ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৫৭ জনের নমুনা পরীক্ষা করে ২৯ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৬০ জনের নমুনা পরীক্ষা করে ৩১ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ২৪৭ জনের নমুনা পরীক্ষা করে ৯৭ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরি (আরটিআরএল) ল্যাবে ৪৮ জনের নমুনা পরীক্ষা করে ৩০ জন, এন্টিজেন টেস্টে ৭৯৭ জনের নমুনা পরীক্ষায় ২৭২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৫৮ জনের নমুনা পরীক্ষায় ৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। একইদিন ইপিক হেলথ কেয়ার ল্যাব ও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) কোনো নমুনা পরীক্ষা করা হয় নি।

বাংলাধারা/এফএস/এআর

  

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ