আনোয়ারা প্রতিনিধি »
চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সাবেক আহ্বায়ক, কেন্দ্রীয় কমিটির সদস্য তপন চক্রবর্তীর মৃত্যুতে শোক জানিয়েছে আনোয়ারা উপজেলা জাতিয় পার্টি। আনোয়ারা উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলী আকবর এক শোক বার্তায় নিহতের আত্মার সদগতি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
গত ২৬ জুলাই সন্ধ্যা ৭ টায় তিনি চমেক হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। পরদিন ২৭ জুলাই ফিরিঙ্গিবাজারের বাসভবণে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। জীবদ্দশায় তিনি রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের সাথে জড়িত থেকে মানব সেবায় নিয়োজিত ছিলেন।
মৃত্যুকালে তিনি এক ছেলে ও স্ত্রী রেখে গেছেন। তিনি আনোয়ারা উপজেলার পরৈকোড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
বাংলাধারা/এফএস/এআর












