৭ মার্চ ২০২৬

এবার দেশেই হবে টিকা উৎপাদন; সোমবার চুক্তি

বাংলাধারা প্রতিবেদন»

এবার দেশেই হবে করোনা টিকা উৎপাদন। চীনা কোম্পানি সিনোফার্মের টিকা যৌথভাবে বাংলাদেশে উৎপাদনের বিষয়ে সোমবার (১৬ আগস্ট) দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তি হওয়ার কথা রয়েছে।

সোমবার বিকেল ৩টায় রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ অ্যান্ড সার্জনস-বিসিপিএস মিলনায়তনে এই চুক্তি স্বাক্ষরিত হবে। চুক্তি অনুযায়ী চীন থেকে সিনোফার্মের টিকা তৈরির কাঁচামাল এনে দেশে বোতলজাত করবে দেশের শীর্ষস্থানীয় একটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান। এতে দেশে তুলনামূলক কম দামে টিকা মিলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

চুক্তি স্বাক্ষরের পর দেশে টিকা উৎপাদন শুরু করতে সময় লাগতে পারে আনুমানিক দুই মাস।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের উপস্থিতিতে সোমবার সমঝোতা চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিংও।

এদিকে টিকার মজুত কিছুটা কমে যাওয়ায় আপাতত সহসাই গণটিকাদান ক্যাম্পেইন হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বর্তমানে দেশে আসা টিকার বড় অংশই চীনা কোম্পানি সিনোফার্মের। তাই রাজধানীসহ সারা দেশেই এখন কেবল মাত্র সিনোফার্মের টিকার প্রথম ডোজ প্রয়োগ হচ্ছে। অন্যসব টিকার মজুত রয়েছে কেবল দ্বিতীয় ডোজ নিশ্চিতের।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ