৭ মার্চ ২০২৬

চট্টগ্রামে তিনদিন পর শুরু হল টিকা কার্যক্রম

বাংলাধারা প্রতিবেদন»

চট্টগ্রামে তিনদিন বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে করোনা টিকাদান কার্যক্রম।

সোমবার (১৬ আগস্ট) সকাল থেকে নগরের টিকাদান কেন্দ্রগুলোতে শুরু হয় এ কার্যক্রম।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে,”সিনোফার্মের টিকার প্রথম ডোজ এবং মডার্নার টিকার ২য় ডোজ দেওয়া শুরু হয়েছে। তবে এসএমএস ছাড়া কাউকে টিকা দেওয়া হবে না। এছাড়া মডার্নার টিকাদানের ক্ষেত্রে বিদেশগামী যাত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে তা অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র দেখানো সাপেক্ষে।“  

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. আহমেদ তানজিমুল ইসলাম জানান, “টিকা আসার পর আমরা পুনরায় টিকাদান কার্যক্রম শুরু করেছি। তবে প্রথম ডোজ দেওয়া হচ্ছে শুধুমাত্র সিনোফার্মের। অন্য টিকাগুলো দ্বিতীয় ডোজের কার্যক্রম চলছে।“ 

গত ১২ আগস্ট থেকে বন্ধ করে দেওয়া হয় করোনার টিকাদান কার্যক্রম। পরে ১৪ আগস্ট মডার্না ও সিনোফার্মের ৩ লাখ ৩৫ হাজার ২৮০ ডোজ টিকা চট্টগ্রামে আসলে সোমবার থেকে শুরু হয় টিকাদান কার্যক্রম।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ