বাংলাধারা প্রতিবেদন»
“হাসপাতালকে দালাল ও সিন্ডিকেটমুক্ত করা গেলেই চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে সেবার মান আরও বাড়বে” এমনটাই মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
সোমবার (১৬ আগস্ট) সকালে হাসপাতালের সম্মেলন কক্ষে জাতীয় শোক দিবস উপলক্ষে হাসপাতালে চিকিৎসা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “দীর্ঘদিন ধরে হাসপাতালে নানান সিন্ডিকেটের কারণে সেবার মান ব্যাহত হচ্ছিল। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এসব সিন্ডিকেটকে প্রতিহত করতে হবে। নিজের ক্ষুদ্র স্বার্থের জন্য যেন কতগুলো অপরাধীকে প্রশ্রয় না দিই।“
এর আগে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে হাসপাতালের জন্য ১০টি অক্সিজেন সিলিন্ডার ও ৪০টি মেডিক্যাল বেড উপমন্ত্রীর হাতে তুলে দেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
অনুষ্ঠানে এসময় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির সহ বিভিন্ন বিভাগের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
বাংলাধারা/এফএস/এফএস












