বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য, বীর মুক্তিযোদ্ধা জামাল আহমেদ কমান্ডার এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
শোকবার্তায় ব্যারিস্টার নওফেল বলেন, ‘জামাল আহমেদ একাত্তরের রণাঙ্গনের একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধু কন্যার একনিষ্ঠ কর্মী ছিলেন। নিজের জীবন বাজি রেখে তিনি বহু আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পরেছিলেন। তাঁর মৃত্যুতে আমরা একজন জাতির শ্রেষ্ঠ সন্তান ও আওয়ামী লীগের দুঃসময়ের পরীক্ষিত কর্মীকে হারালাম।’
শিক্ষা উপমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
বাংলাধারা/এফএস/এআই












