বাংলাধারা ডেস্ক »
দেশের বাজারে সোনার দাম ভরিতে ১ হাজার ৫১৬ টাকা বাড়ানো হয়েছে। রোববার (২২ আগস্ট) বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ৭৩ হাজার ৪৮৩ টাকা। রোববার সকাল থেকে সারা দেশে কার্যকর করেছে জুয়েলার্স সমিতি।
আজ থেকে নতুন দর কার্যকর হওয়ায় ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে লাগবে ৭৩ হাজার ৪৮৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ৭০ হাজার ৩৩৪ টাকা, ১৮ ক্যারেট ৬১ হাজার ৫৮৬ টাকা ও সনাতন পদ্ধতির সোনার অলংকারের ভরি বিক্রি হবে ৫১ হাজার ২৬৩ টাকায়।
গতকাল পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৭১ হাজার ৯৬৭ টাকা, ২১ ক্যারেট ৬৮ হাজার ৮১৮ টাকা, ১৮ ক্যারেট ৬০ হাজার ৭০ টাকা ও সনাতন পদ্ধতির সোনার অলংকার বিক্রি হয়েছে ৪৯ হাজার ৭৪৭ টাকায়। আজ থেকে ২২, ২১, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির সোনার ভরিতে ১ হাজার ৫১৬ টাকা বেড়েছে।
তবে আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমলেও দেশে কেন বাড়ল- তা নিয়ে ক্রেতাদের মাঝে প্রশ্ন ওঠেছে।
বাংলাধারা/এফএস/এআই












