২৯ এপ্রিল ২০২৬

তারিক মাঈনুদ্দিনের মৃত্যুতে চট্টগ্রাম চেম্বারের শোক

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক ও ইন্ডিপেন্ডেন্ট অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এসএম আবু তৈয়বের বড় ছেলে এসএম তারিক মাঈনুদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স।

বুধবার (২৫ আগস্ট) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় যুক্তরাজ্যের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর।

এসএমতারিক মাঈনুদ্দিনের আকস্মিক মৃত্যুতে চেম্বার সভাপতি মাহবুবুল আলম, সিনিয়র সহ-সভাপতি তরফদার মো. রুহুল আমিন, সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীরসহ পরিচালকরা গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোক বার্তায় তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন