বাংলাধারা প্রতিবেদন»
নগরীর পাচঁলাইশ থানাধীন শোলকবহর এলাকায় নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা মো. ইউসুফকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাব।
এক মেয়েকে ধর্ষণ ও অন্য মেয়েকে যৌন নিপীড়নের মামলায় ইউসুফকে বুধবার রাতে গ্রেপ্তার করা হয়। গ্রেফতার ইউসুফ পাঁচলাইশ থানার শোলকবহর এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় আসামিকে আদালতের পাঠানো হয়েছে। পাঁচলাইশ থানার ডিউটি অফিসার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘১২ বছরের মেয়েকে ধর্ষণ ও আরেক মেয়েকে যৌন নিপীড়নের অভিযোগে মো. ইউসুফ নামে ওই ব্যক্তির বিরুদ্ধে গত ২০ আগস্ট স্ত্রী বাদী হয়ে মামলা করেন। মামলার পর চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষার জন্য মেয়েদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এই মামলায় মো. ইউসুফকে বুধবার রাতে গ্রেফতার করা হয়।
বাংলাধারা/এফএস/এফএস












