২৭ মার্চ ২০২৬

চট্টগ্রামে করোনায় মৃত্যু ২, আক্রান্ত ২০৬

বাংলাধারা প্রতিবেদন»

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনায় দুই জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ২০৬ জন।

মঙ্গলবার (৩১ আগস্ট)  সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন অনুসারে, এদিন ১ হাজার ৫৮৩ নমুনা পরীক্ষায় ২০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরের ১২১ জন, বিভিন্ন উপজেলার ৮৫ জন।

এ পর্যন্ত নগরে ৭২ হাজার ২২৮ এবং উপজেলায় ২৭ হাজার ১১৩ জন মিলে মোট ৯৯ হাজার ৩৪১ জনের করোনা শনাক্ত হয়েছে চট্টগ্রামে। এর মধ্যে নগরে ৬৮৮ জন ও উপজেলায় ৫৩৯ জন মিলে মোট ১ হাজার ২২৭ জন মারা গেছেন।  

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ‘সকলেই স্বাস্থ্যবিধি মেনে না চললে সংক্রমণ আবারও বাড়তে পারে। তাই সকলেরই স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত।’

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন