২৭ মার্চ ২০২৬

বিপণিবিতানে শোরুমে আগুন, ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি

বাংলাধারা প্রতিবেদক»

নগরীর কোতোয়ালী থানাধীন নিউমার্কেটস্থ বিপণিবিতানের নিচতলায় ‘জ্যান্টেলম্যান’ নামের একটি কাপড়ের শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  

সোমবার (১৩ সেপ্টেম্বর) রাতে বৈদ্যুতিক গোলযোগ থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আলী জানান, আগুন লাগার খবর পেয়ে নন্দনকানন ফায়ার স্টেশন থেকে ২টি গাড়ি পাঠানো হয়। তারা এক ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হন।  

তিনি জানান, অগ্নিকাণ্ডে আরিফ হোসেনের মালিকানাধীন জ্যান্টেলম্যান নামের কাপড়ের শোরুমের ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন