২৭ মার্চ ২০২৬

গুইমারায় বাস ও কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষ

খাগড়াছড়ি প্রতিনিধি»

খাগড়াছড়ির গুইমারায় বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাসচালকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত কোন নিহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে গুইমারা উপজেলার হাফছড়ি এলাকায় খাগড়াছড়ি থেকে চট্টগ্রামগামী যাত্রীবাহী বাস চিনকি মাওলার সাথে চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি গামী প্রান আর এফ এল, কাভারভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহনান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দূর্ঘটনায় ছয়জন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে বাস চালকসহ ছয়জনকে উদ্ধার করে পুলিশ চিকিৎসার জন্য মানিকছড়ি হাসপাতালে পাঠিয়েছে।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন