বাংলাধারা প্রতিবেদন»
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল সংলগ্ন একটি নালা থেকে দুইটি নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে মরদেহ দুইটি হাসপাতালের মর্গে নিয়ে আসেন হাসপাতালের পরিচ্ছন্নকর্মীরা।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, অনেক সময় প্রিম্যাচিউর বেবি, নবজাতকের মরদেহ চমেকের বিভিন্ন পাহাড়ে দাফন করা হয়। এ ধরনের দুইটি নবজাতকের মরদেহ শেয়াল-কুকুর টেনে নালায় ফেলেছে হয়তো।
এ বিষয়টি পাঁচলাইশ থানা পুলিশ খতিয়ে দেখছে বলে জানান তিনি।
বাংলাধারা/এফএস/এফএস












