হাটহাজারী প্রতিনিধি »
হাটহাজারী পৌরসভার কাচারী সড়কে ‘আল ফয়েজ ফাস্ট ফুড এন্ড বিরাণী হাউজ’ এ আকস্মিক অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম।
ভ্রাম্যমান আদালতের সূত্রে জানা যায়, পৌরসদরস্ত কাচারী সড়কে আল ফয়েজ হোটেলে ভ্রাম্যমান আদালতের আকস্মিক পরিদর্শন কালে রেস্টুরেন্টের খাবার তৈরি ও পরিবেশন প্রক্রিয়া তৃতীয় তলায় অবস্থিত রান্নাঘরটি খুবই স্যাঁতসেঁতে, নোংরা ও অস্বাস্থ্যকর অবস্থায় পাওয়া যায়। তাছাড়া পোড়া তেল ও দুর্গন্ধযুক্ত সস দিয়ে খাবার তৈরি করতে দেখা যায়। তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে ভোক্তা অধিকার আইন, ২০০৯ এ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম জানান, স্যাঁতসেঁতে, নোংরা ও অস্বাস্থ্যকর অবস্থায় পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
আল ফয়েজ হোটেলে নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার নিশ্চিতকল্পে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করবে।
বাংলাধারা/এআই












