২৭ মার্চ ২০২৬

অক্সিজেন সিলিন্ডার নিয়ে কোভিড রোগীর বাসায় ‘আমরা সামাজিক শক্তি’

বাংলাধারা ডেস্ক »

নগরীর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের চান্দ মিয়া মুন্সি লেনের ইব্রাহিম পণ্ডিতের বাড়ির এক বাসিন্দা করোনায় অক্রান্ত হয়ে হাসপাতালে ছিলেন। একটু সুস্থবোধ করায় ছাড়পত্র পেয়ে বাসায় এসেছেন। তবে শ্বাষকষ্ট ও অক্সিজেন সেচুরেশন কমে গেলে বাসায় অক্সিজেন দেয়া লাগবে বলে চিকিৎসক পরামর্শ দিয়েছেন।

১৩ সেপ্টেম্বর (সোমবার) সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে হঠাৎ করে ওই করোনার রোগীর এক স্বজন ফোনে অনুরোধ করেন অক্সিজেন সরবরাহের জন্য। ফোন পেয়ে রাত ৮ টা ১৩ মিনিটে “নিড এন্ড ফ্যাশনস’র” সৌজন্যে পশ্চিম বাকলিয়া ডিসি রোডের সামাজিক সাংস্কৃতিক সংগঠন ‘আমরা সামাজিক শক্তি’র সভাপতি মুজিবুর রহমানের নেতৃত্বে নাজিম দেওয়ান, মুন্না খান রোগীর বাসায় ফ্রি অক্সিজেন সার্ভিসের সিলিন্ডার নিয়ে হাজির হন। এতে রোগীর পরিবারের সদস্যদের মাঝে স্বস্তি ফিরে আসে। শংকটময় পরিস্থিতিতে “নিড এন্ড ফ্যাশনস ও ‘আমরা সামাজিক শক্তি’ সংগঠনের কর্মীরা মানবতার সেবায় এগিয়ে আসায় রেগীর পরিবারের সদস্যরা তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য ‘আমরা সামাজিক শক্তি’র প্রধান উপেদেষ্টা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক ও পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ শহিদুল আলম। তাঁর নির্দেশনায় এই সংগঠন সবসময় যেকোন সামাজিক ও মানবিক সহায়তায় মানুষের পাশে দাঁড়ায়।

বাংলাধারা/এআই

আরও পড়ুন