বাংলাধারা প্রতিবেদন »
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাহী কমিটির সদস্য সাংবাদিক আজহার মাহমুদের মা হামিদা বানু মারা গেছেন (ইন্না ল্লিাহে ওয়া ইন্না ইলাহের রাজেউন)।
শনিবার (২৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে পাঁচটার সময় ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে সেখানে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেয়া কদিন আগে। সেখানেই তার মৃত্যু হয়।
৫৬ বছর বয়সী হামিদা বানু দুইপুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন গুণগ্রাহী রেখে যান। গত ডিসেম্বরে সাংবাদিক আজহার মাহমুদের পিতা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. নুরুল আলমও (৬৫) ইন্তেকাল করেন।
আজ (২৫ সেপ্টেম্বর) আসরের নামাজের পর উপজেলার হাইতকান্দি ইউনিয়নের মুরাদপুর গ্রামে পারিবারিক কবরস্থানে জানাজা শেষে দাফন করা হবে।
তার মৃত্যুতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ, যুগ্ম-মহাসচিব মহসীন কাজী ও নির্বাহী সদস্য রুবেল খান, নির্বাহী সদস্য (পদাধিকার) যথাক্রমে সিইউজে সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক মো. শামসুল ইসলাম, মিরসরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল আলম, সাবেক সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠু, বর্তমান আহবায়ক ছালেক উদ্দিনসহ সাংবাদিক নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়ে সাংবাদিক নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন।
এছাড়া শোক প্রকাশ করেন দৈনিক সুপ্রভাত বাংলাদেশের সহযোগী সম্পাদক সুভাষ দে, আজাদীর সহযোগী সম্পাদক প্রদীপ দেওয়ানজী, দৈনিক পূর্বদেশের সহযোগী সম্পাদক দেবদুলাল ভৌমিক, বাংলাধারা’র সম্পাদক ফেরদৌস শিপন, ব্যবস্থাপনা সম্পাদক মেসবাহ উদ্দিন হালদার, চট্টগ্রাম সমাচার’র সম্পাদক আকাশ ইকবাল, সাপ্তাহিক সমাজের নির্বাহী সম্পাদক এ.এইচ. সেলিম প্রমুখ।
এদিকে পৃথক বাণীতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সভাপতি নিয়াজ মোর্শেদ এলিট ও ব্রাদার্স ইউনিয়ন ক্রিকেট কমিটির সদস্য আছিফুর রহমান শাহীন।
বাংলাধারা/এআই












