১৩ মার্চ ২০২৬

কর্ণফুলীতে ধানক্ষেত থেকে কিশোরের লাশ উদ্ধার

আনোয়ারা প্রতিনিধি »

চট্টগ্রাম কর্ণফুলী চরলক্ষ্যায় ধানক্ষেত থেকে মোঃ শাকিল (১৭) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে তার লাশ উদ্ধার করা হয়৷ নিহত কিশোর শিকলবাহা গ্রামের নাজিম উদ্দীনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ বলেন, এলাকাবাসীরা সকালে ধানক্ষেতে তার লাশটি দেখতে পেয়ে থানায় খবর দেই। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়। তার গলায় ফাঁস লাগানো ছিল।

ওসি আরও বলেন, উদ্ধারের পরে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাধারা/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ