৭ নভেম্বর ২০২৬

মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদের দৃশ্যমান উন্নয়নের ছোঁয়া লেগেছে প্রতিটি গ্রামে

জসিম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি»

পার্বত্য খাগড়াছড়ি’র মহালছড়ি উপজেলার মহালছড়ি সদর  ইউনিয়ন পরিষদে   বর্তমান সরকারের ভিশনকে বাস্তবায়ন করার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি রতন কুমার শীল।

বিগত সময়ে যে উন্নয়নের ছোঁয়া এই পরিষদের প্রত্যন্ত গ্রামগুলোতে স্পর্শ করেনি ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার শীল গত ৫  বছরে সরকারের উন্নয়নকে পৌছে দিয়েছেন  গ্রামগুলোতে। উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখতে সাধারন জনগনের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন তিনি।ইউনিয়ন পরিষদের নাগরিক সেবাকে সহজ করে দিয়েছে চেয়ারম্যান রতন কুমার শীল কেউ জন্মসনদ,মৃত্যুসনদ,চেয়ারম্যান সনদ ,ট্রেডলাইন্সে নিতে   কোন সমস্যায় পড়তে হয়নি।

মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদের যে গ্রামগুলো বিগত সময়ে ছিলো অনুন্নত। রাতে রাস্তার পাশ দিয়ে জ্বলতো না কোন আলো। মেঠো পথ দিয়ে বর্ষা মৌসুমে কাঁদার মধ্যে দিয়ে পথ চলতে হতো। জনমুখর কোন স্থানে বিকেলে বসার মতো কোন জায়গা ছিলো না। গ্রামগুলোতে পানি নিষ্কাশনের জন্য ছিলো না কোন ড্রেনেজ ব্যবস্থা। কিন্তু বর্তমানে প্রায় প্রতিটি গ্রামের রাস্তায় লেগেছে আধুনিকতার ছোঁয়া। সন্ধার পর রাস্তার স্ট্রিট লাইটের আলোয় আলোকিত হচ্ছে মহালছড়ি বাজার সহ  গ্রামের মেঠোপথগুলো।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের অধীনে মহালছড়ি সদর ইউনিয়নে ৭৫ টি  ঘর  গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে ঘরে চাবি হস্তান্তর করা হয়েছে।মহালছড়িতে  প্রধানমন্ত্রীর আহবানে আওয়ামীলীগের বিওবানদের মধ্যে নিজ অর্থায়নে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার শীল জমিলা বেগম নামে  এক অসহায় হতদরিদ্রকে একটি পাকা বাড়ি নির্মাণ করে দিয়েছেন।

মহালছড়ি বাজারে ২টি ট্যাংক,বাসটার্মিনালে ১টি সুপেয় পানি ও ক্ষুদ্র-নৃগোষ্ঠির গ্রামে স্থাপন করা হয়েছে মটর আর পানির বড় একটি ট্যাংক। যার মাধ্যমে  ক্ষুদ্র- নৃগোষ্ঠির সদস্যরা হাত বাড়ালেই সহজেই পাচ্ছেন সুপেয় পানি। এই সব কিছুই সম্ভব হয়েছে চেয়ারম্যান রতন কুমার শীলের  একনিষ্ট প্রচেষ্টার কারণে।

মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদে গত ৫বছরে ব্যাপক উন্নয়ন হয়েছে স্কুল,কলেজ, রাস্তা, ব্রিজ, কালভাট, মসজিদ,মন্দির সহ অনেক সরকারি গুরুত্বপূর্ণ  স্হাপনা সহ প্রায় ৭শ জন অসহায় ও দু:স্থদের মাঝে বিতরণ করেছেন বিভিন্ন প্রকার ভাতা কার্ড।

মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদের দৃশ্যমান অবকাঠামোগত উন্নয়ন মূলক কাজ সম্পন্ন করা হয়েছে। এছাড়াও আরো উন্নয়ন মূলক কর্মকান্ডের কাজ চলমান রয়েছে। বর্তমান সরকারের ভিশন গ্রামকে শহরের সুবিধা প্রদান করার প্রতিশ্রুতি অনেকটাই বাস্তবায়ন করা হয়েছে এই ইউনিয়নে। তাই আগামীতেও এই ধরনের ক্লিন ইমেজের জনপ্রতিনিধিকে নির্বাচিত করতে  চান এই ইউনিয়নের  সাধারণ জনগণ।

মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি রতন কুমার শীল বলেন, আওয়ামীলীগ সরকারের আমলে মহালছড়িতে ব্যাপক উন্নয়ন হয়েছে।মাননীয় প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটি ও মানুষের নেতা জেলা আওয়ামীলীগের সভাপতি ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কর্ফোসের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল এিপুরা এমপি’র নেতৃত্বে মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদের শিক্ষা, চিকিৎসা, যোগাযোগে আমুল পরির্বতন হয়েছে।  দীর্ঘ পাঁচ বছর ধরে মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি। সামনে ইউনিয়ন পরিষদের নির্বাচনে দলথেকে মনোনয়ন দিলে সকলের আর্শীবাদে নির্বাচন করবো।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ