৭ নভেম্বর ২০২৬

হাটহাজারীতে মলম পার্টির খপ্পরে পড়ে সর্বহারা দোকানি

হাটহাজারী প্রতিনিধি»

চট্টগ্রামের হাটহাজারীতে মলম পার্টির খপ্পরে পড়ে মো. এনামুল হক (৫২) নামে এক চা দোকানি সর্বহারা হয়েছেন। অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এনামুল হক পৌরসভা এলাকার ৫নং ওয়ার্ড ফটিকা গ্রামের শাহাজালাল পাড়ার মৃত হামদু মিয়ার পুত্র। 

শনিবার (২ অক্টোবর) দুপুরে  থানা থেকে ১০০ গজ দূরে উপজেলা ভূমি অফিসের সামনে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের পূর্ব পাশে ওই ব্যক্তির চায়ের দোকানে এ ঘটনা ঘটে। এ সময় অভিনব কায়দায় চা দোকানির কাছ থেকে নগদ বিশ হাজার টাকা এবং দুইটি অ্যান্ড্রয়েডসহ তিনটি মুঠোফোন নিয়ে চম্পট দেন অজ্ঞান পার্টির এক সদস্য।

অজ্ঞান পার্টির খপ্পরে পরে  এ সময় ওই গ্রাহক  বলেন তাকে রং চা দিতে। তাই চা দোকানি  চা তৈরীর জন্য গেলে গ্রাহক তৈরী দুধ চায়ের কাপে কিছু দিয়ে অজ্ঞান করে পার্টির সদস্য তথা গ্রাহক দোকানির নগদ ২০ হাজার টাকা ও দুইটি অ্যান্ড্রয়েডসহ তিনটি মুঠোফোন নিয়ে চম্পট দেন। ঘটনার পরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। 

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ