১৮ মার্চ ২০২৬

স্বাক্ষর জালিয়াতির ঘটনায় সেই উপজেলা প্রকৌশলী দপ্তরের অফিস সহকারীকে বদলি

হাটহাজারী প্রতিনিধি»

বিভিন্ন প্রচার মাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর হাটহাজারীতে সাবেক ইউএনও”র স্বাক্ষর জালিয়াতির ঘটনায় সেই উপজেলা প্রকৌশলী দপ্তরের অফিস সহকারী নাজিয়াকে কর্ণফুলী উপজেলা প্রকৌশলী দপ্তরে অবশেষে বদলি করা হয়েছে। একই সাথে কার্যসহকারী হাফিজুর রহমানকে বোয়ালখালী উপজেলা প্রকৌশলী দপ্তরে বদলি করা হয়েছে। যদিও এ ঘটনার তদন্তের কাজ এখনও চলছে।

হাটহাজারী উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে বদলির বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, মেয়াদ উত্তীর্ণ হওয়ায় দপ্তরের বিধি মোতাবেক তাদেরকে বদলি করা হয়েছে। তবে স্বাক্ষর জালিয়াতির ঘটনায় তদন্ত কার্য এখনো শেষ হয়নি। 

এ বিষয়ে ইউএনও মোঃ শাহিদুল আলম জানান, বদলির হওয়ার বিষয়টি শুনেছি তবে এখনো অফিসিয়াল বদলী সংক্রান্ত কোন কাগজ পত্র পাইনি। সাবেক ইউএনও স্বাক্ষর জালিয়াতির ঘটনায় তদন্ত কার্য এখনো চলমান রয়েছে। 

উল্লেখ্য হাটহাজারী উপজেলা রাজস্ব উদ্বৃত্ত (উপজেলা উন্নয়ন) ২০২০-২০২১ অর্থবছরে গড়দুয়ারা ইউপি এলাকায় ৪ লক্ষ ৯ হাজার ৪ শত ৯৪ টাকা বরাদ্দকৃত প্রকল্প ‘মেসার্স আব্দুল্লাহ ট্রেডার্স’ নামের একটি ঠিকাদার প্রতিষ্ঠানের ফাইল উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিনের স্বাক্ষর জালিয়াতির ঘটনা উম্মোচন হওয়ার পর উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে কে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন