সীতাকুণ্ড প্রতিনিধি»
সীতাকুণ্ড উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়নের বাঁকখালী গ্রামের হাঁচুপাড়া এলাকার হাঁচুপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে সামাজিক সংগঠন “হাঁচুপাড়া একতা সংঘ” এর উদ্যোগে সীতাকুণ্ড ব্লাড ব্যাংক এর সহযোগিতায় বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল ৯ টা হতে দুপুর ১ টা পর্যন্ত বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয় সম্পন্ন হয়।
এতে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড ব্লাড ব্যাংক এর এডমিন মোহাম্মদ নূর খান, এ কে আরাফাত, আলী আকবর, শরিফুল ইসলাম, জিয়াউল হক আরিফ, কার্যকরী সদস্য সালাউদ্দিন জীবন, আল হাসনাত মিনহাজ, মোহাম্মদ আশিক, জাহাঙ্গীর আলম বাবলু, মাকসুদুর রহমান সজীব, সিনিয়র সদস্য নূর উদ্দিন, এসপি ইকবাল, মোহাম্মদ ইমন, মেজবাহ, ফারহানা কলি, রনি মানবিক কর্মী রাফি চৌধুরী সহ হাচুপাড়া একতা সংঘের সদস্যবৃন্দ।
বিনামূল্য রক্তের গ্রুপ নির্ণয় ছাত্র- ছাত্রী, অভিভাবক এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রায় ৪০০ জনের রক্তের গ্রুপ নির্নয় করা হয়। এছাড়াও এলাকাবাসী মাঝে রক্তদানের উপকারিতা ও থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে সচেতনতা মুলক ক্যাম্পেইন করা হয়।
বাংলাধারা/এফএস/এফএস












