১৩ মার্চ ২০২৬

সন্ধ্যা হলেই নৌযান চলবে না ভাসানচর থেকে

বাংলাধারা ডেস্ক»

রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে ভাসানচর থেকে সন্ধ্যার পর মূল ভূখণ্ডে কোনো নৌযান চলবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভাসানচর থেকে সন্ধ্যার পর মূল ভূখণ্ডে কোনো নৌযান চলবে না। এ ছাড়া সন্ধ্যার পর ভাসানচর থেকে নোয়াখালী কিংবা হাতিয়ায় যাতায়াতও বন্ধ থাকবে। কক্সবাজার ও ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পগুলোর ভেতরে আইনশৃঙ্খলা রক্ষা করা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বেশ কিছু বিষয়ে জোর দেওয়া হয়েছে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে পুলিশ, এপিবিএন, আনসার ও র‌্যাবের যৌথ টহল আরও বৃদ্ধি করা হবে। ক্যাম্পের বাইরে সেনবাহিনী, বিজিবি ও র‌্যাব রয়েছে। তারা সবসময় সতর্ক অবস্থায় রয়েছে ও থাকবে।এ ছাড়া ক্যাম্পেগুলোতে মাদক প্রবেশ, মাদক ব্যবস্থা ও বিক্রয় রোধে মনিটরিং বাড়ানোসহ মাদকের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান চালানো হবে বলেও জানান মন্ত্রী।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ