হাটহাজারী প্রতিনিধি»
শুশুক, ডলফিন থাকে যদি,ভালো থাকবে মোদের নদ নদী – এ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের হাটহাজারী আন্তর্জাতিক মিঠাপানির ডলফিন দিবস ২০২১ পালিত।
রোববার (২৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টায় উপজেলার গড়দুয়ারা ড. শহীদুল্লাহ একাডেমি হল রুমে চট্টগ্রাম জেলা প্রশাসন বন বিভাগ এর যৌথ আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক আ. স. ম জামশেদ খন্দকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান (এনডিসি)।
এতে বিশেষ অতিথি ছিলেন বিপুল কৃষ্ণ দাস,বন সংরক্ষক চট্টগ্রাম অঞ্চল,একে এম এহছানুল হায়দার চৌধুরী চেয়ারম্যান,রাউজান উপজেলা পরিষদ।মুল প্রবন্ধ পাঠ করেন প্রফেসার ড. মোঃ মনজুরুল কিবরিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রফিকুল ইসলাম চৌধুরী বিভাগীয় বন কর্মকর্তা বন্যাপ্রণী ব্যাবস্থপনা ও প্রকৃতি সংরক্ষণ।
আলোচক হিসাবে বক্তব্য রাখেন অধ্যাপক নাজমুল হোসেন চবির ফরেস্ট্রি বিভাগ ,স্থানীয় সাবেক ইউপি মেম্বার মাহবুব আলম চৌধুরী, চৌধুরী মোহাম্মদ ফরিদ, কেশব কুমার বড়ুয়া,সভাপতি প্রেস ক্লাব,অধ্যাপক শহিদুল আমিন চৌধুরী,এনজিও কর্মী শুভ্র রানী কর, জোনায়েদ কবির সোহাগরাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তাএতে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহিদুল আলমহাটহাজারী উপজেলার নির্বাহী কর্মকর্তা, মো. মহিনুর হাসন,ভাইস, উপজেলা চেয়ারম্যান নুরুল আলম বাসেক, নৌ পুলিশ ওসি মিজান।
দীপান্বাতা ভট্টাচার্য্য বন্যপ্রানী ও জীব বৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা ও রাউজান উপজেলা প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদ এর যৌথ সন্ঞালনায় অনুষ্ঠিত সভায় কোরআন থেকে তেলোয়াত করেন ইউপি সদস্য হাজী আবুল মনসুর।
বাংলাধারা/এফএস/এফএস












