হাটহাজারী প্রতিনিধি»
আন্তর্জাতিক ডলফিন দিবসে প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদী থেকে ভেসে ওঠা মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে।
রোববার (২৪অক্টোবর) সকাল ১০ টার দিকে সিপাহি ঘাট এলাকা থেকো জনৈক দিদার নামে ব্যাক্তি মৃত ডলফিনটিকে নদীতে ভাসতে দেখে উদ্ধার করা হয়।। ডলফিনটি পচে যাওয়ায় সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হয়।
হালদা গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বলেন, উদ্ধারকৃত ডলফিনের শরীরে পচন ধরায় পরিমাপ করা যায়নি। ডলফিনটি দুটি আঘাতে চিহ্ন পাওয়া যায়। এ পর্যন্ত হালদায় ৩২টি মৃত ডলফিন উদ্ধার করা হল।
এর আগে সোমবার (৪অক্টোবর) রামদাস মুন্সীর হাট এলাকায় আইডিএফ এর স্থানীয় স্বেচ্ছাসেবক খোরশেদ আলমসহ স্থানীয়রা ৩১তম মৃত ডলফিন উদ্ধার করেন।
বাংলাধারা/এফএস/এফএস












