শাহ আব্দুল্লাহ আল রাহাত»
সুপার টুয়েলভের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা বিপক্ষে টস হেরে ব্যাটিং নামে বাংলাদেশ।ওপেনিং এ নেমে খানিকটা ধীর গতিতে শুরু করলেও ধীরে ধীরে শ্রলীংকার বোলারদের উপর চওড়া হতে শুরু করেন নাঈম শেখ। ৪৪ বলে তুলে নেন এই বিশ্বকাপে নিজের দ্বিতীয় অর্ধশতক।
দলীয় ১২৯ রানে নাঈম শেখ আউট হওয়ার আগে ৬ চারে সংগ্রহ করেন ৫২ বলে ৬২ রান।দলীয় ৪০ রানে ৬ ওভার ৫ বলে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।২ চারে ১৬ বলে ১৬ রান করে আউট হয় লিটন কুমার দাশ।এরপর দলীয় ৫৬ রানে আউট হন সাকিব আল হাসান।২ চারে ৭ বলে ১০ রান করেন বিশ্বসেরা অলরাউন্ডার।
দ্রুত ২ উইকেট হারানোর পর পিচে আসেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম।প্রথম ৬ বল সিঙ্গেল খেলে দ্রুত সেট হয়ে যান তিনি।এরপর শুরু করেন একের পর একের স্লগ।সুইফে শর্ট মারতে থাকেন ওভার বাউন্ডারি।৩৭ বলে ৫ চার ২ ছক্কায় ১৫৪ স্ট্রেক রেটে মুশফিক রহিম ৫৭ করে অপরাজিত থাকেন মুশফিক।
শেষদিকে আফিফের সংগ্রহ ৬ বলে ৭ এবং মাহমুদউল্ল্যাহ সংগ্রহ করেন ৫ বলে ১০ রান। শেষ পযন্ত নাঈম এবং মুশফিকের অর্ধ শতকে ২০ ওভারে ১৭১ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ।
জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার সংগ্রহ এক ওভারে ১ উইকেটের বিনিময়ে ৪ রান। উইকেটটি নিয়েছেন নাসুম আহমেদ।
বাংলাধারা/এফএস/এফ












